বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:১৬
মানুষের অসার ‘অহংকার’ দেখে বিস্ময়

ইমাম সাজ্জাদ (আ.) একটি বর্ণনায় মানুষের অহংকারের অসারতা এবং তার তুচ্ছ ও বস্তুগত পরিণতির কথা তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাজ্জাদ (আ.) বলেন,

عَجَبًا لِلْمُتَكَبِّرِ الْفَخُورِ، الَّذِي كَانَ بِالْأَمْسِ نُطْفَةً، ثُمَّ هُوَ غَدًا جِيفَةٌ.

অহংকারী ও আত্মগর্বিত মানুষের ব্যাপারে বিস্ময়! যে গতকাল ছিল এক ফোঁটা নুতফা, আর আগামীকাল সে হবে একটি পচা মৃতদেহ।
[আল-কাফি, খণ্ড ৪, পৃষ্ঠা ২০]

অর্থাৎ, মানুষের অহংকার ও আত্মগর্বের কোনো বাস্তব ভিত্তি নেই। যে মানুষ তার সৃষ্টি ও পরিণতির কথা স্মরণ করে, সে বুঝতে পারে—তার সূচনা ছিল অতি তুচ্ছ এক ফোঁটা নুতফা থেকে এবং মৃত্যুর পর তার দেহ পরিণত হবে মৃতদেহে। তাই মানুষের জন্য অহংকারের পরিবর্তে বিনয় ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতাই অধিক উপযুক্ত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha